ছাড়!
চিয়া সিড (২ কেজি কম্বো)
মূল্য:
৳ 1250
৳ 1700
পরিমাণ:
পণ্যের বিবরণী (Description)
২ কেজির সাশ্রয়ী প্যাকে প্রতিদিনের সুপারফুড চিয়া সিড।
২ টেবিল চামচ চিয়া সিডে প্রায় ১০ গ্রাম ফাইবার, ৪–৫ গ্রাম প্রোটিন আর ৫ গ্রাম ওমেগা-৩। পরিষ্কার, বাছাই করা প্রিমিয়াম গ্রেড দানা। দিনে ১ টেবিল চামচ খেলে একজনের প্রায় ৪ মাস চলে।
উপকারিতা
- ওজন নিয়ন্ত্রণে সহায়ক — অনেকক্ষণ পেট ভরা রাখে
- হজম ও পেট পরিষ্কার — প্রচুর ফাইবার
- হৃদযন্ত্রের যত্ন — ওমেগা-৩-এর ভালো উৎস
- রক্তে শর্করার ভারসাম্যে সহায়ক — ফাইবার চিনি ধীরে শোষণে সাহায্য করে
- হাড় মজবুত — ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
খাওয়ার নিয়ম
- ১ গ্লাস পানিতে ১–২ চা চামচ ১৫–৩০ মিনিট ভিজিয়ে, লেবু-মধু দিয়ে সকালে
- দুধ, দই, স্মুদি বা ওটসের সাথেও খাওয়া যায়
⚠️ সবসময় ভিজিয়ে খান এবং সারাদিন পর্যাপ্ত পানি পান করুন।
🚚 সারা দেশে ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে মূল্য দিন। অর্ডার করতে "অর্ডার করুন" চাপুন অথবা কল করুন: 09617177177
সাধারণ প্রশ্ন ও উত্তর
চিয়া সিড কীভাবে খাব? শুকনো খাওয়া যাবে?
শুকনো খাবেন না। ১ গ্লাস পানি বা দুধে ১–২ চা চামচ চিয়া ১৫–৩০ মিনিট ভিজিয়ে নিন — দানাগুলো ফুলে জেলির মতো হলে খান। বিস্তারিত ও ৮টি সহজ রেসিপি: চিয়া সিড খাওয়ার নিয়ম।
দিনে কতটুকু খাওয়া উচিত?
শুরুতে দিনে ১ চা চামচ, অভ্যস্ত হলে ১–২ টেবিল চামচ। এতে আঁশ বেশি, তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করুন।
চিয়া সিড আর তোকমা কি একই?
না, দুটো আলাদা গাছের বীজ। চিয়া সিড একটু বড়, ডিম্বাকার, ধূসর-কালো-সাদা মেশানো; তোকমা ছোট ও কুচকুচে কালো।
২ কেজি কতদিন চলবে? কীভাবে রাখব?
দিনে ১ টেবিল চামচ খেলে একজনের প্রায় ৪ মাস চলে। মুখবন্ধ শুকনো পাত্রে, রোদ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন; ভেজা চামচ ঢোকাবেন না।